চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হেলাল উদ্দীন
তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষা, নিপীড়িত মানুষের আইনি সহায়তা প্রদান এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে চলেছেন চাঁপাইনবাবগঞ্জের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী। তিনি মানবাধিকারের কল্যাণে দীর্ঘদিন ধরে নিজেকে উৎসর্গ করেছেন। তার এই নিরলস ও বলিষ্ঠ কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী বিভাগীয় প্রতিনিধি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি সংস্থাটির চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিসাবে মাঠ পর্যায়ের কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।
দীর্ঘ কর্মজীবনে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদীর একক ও দলীয় প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ পুরো রাজশাহী বিভাগে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনার সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান হয়েছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ যৌতুক ও বাল্যবিবাহ বন্ধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর আইনি অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কোন এলাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেই তিনি কেন্দ্রীয় ও বিভাগীয় নির্দেশনায় দ্রুত ছুটে যান এবং ভুক্তভোগীদের পাশে দাড়িয়ে আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করেন।
তার এ সাফল্যের বিষয় জানতে চাইলে তিনি বলেন, মানবাধিকার রক্ষা করা কোন একক ব্যক্তির কাজ নয়, এটি সকলের সম্মিলিত সমাজের দায়িত্ব। কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী বিভাগের হয়ে কাজ করতে গিয়ে মানুষ কতটা অসহায় অবস্থায় আছে, তা তিনি বুঝতে পেরেছেন। সমাজের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত মানুষ যখন তাদের অধিকার ফিরে পায়, সেটাই তার কাজের সবচেয়ে বড় সার্থকতা। যতদিন তিনি বেঁচে থাকবেন, মানুষের অধিকার রক্ষায় ও আইনি সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অ্যাডভোকেট মেহেদীর এই মানবিক উদ্যোগ ও বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় পর্যায়ে তাঁর মতো নিবেদিত প্রাণ মানুষের বলিষ্ঠ উপস্থিতির কারণেই সমাজে আজও ন্যায় বিচার ও মানবাধিকারের পথ সুগম রয়েছে।