মেহেদী হাসান নিজস্ব প্রতিবেদক ঃ
ভালো কোম্পানিতে চাকরি, নিশ্চিত কর্মসংস্থান ও সৌদি আরবে বৈধভাবে কাজ করার স্বপ্ন দেখিয়ে বিদেশগামী অসহায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিদেশগামী কর্মী পাঠানোর প্রতারক দালালের বিরুদ্ধে।জানা যায় প্রতারক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের মফিজুলের ছেলে আরিফুল ইসলাম( লিটু)। মানুষের কোটি টাকা নিয়ে আত্মগোপনে।একাধিক মানুষকে প্রলোভন দেখিয়ে তার মিষ্টি কথার বেড়াজালের ফাঁদে ফেলে কাউকে দেশে -আবার কাউকে প্রবাসে নিয়ে গিয়ে করছে তাদের সাথে প্রতারণা। প্রবাসী ভাইয়েরা পড়েছেন মহাবিপাকে । আহাজারি আর কান্নায় ভেঙে পড়েছে পরিবার।শীর্ষ প্রতারক ও দালাল আরিফুল ইসলাম( লিটু) বিদেশ পাঠানোর নামে শুধু চাঁপাইনবাবগঞ্জের গ্রাম-অঞ্চল থেকে নয় বরং জেলা ও জেলার বাইরে তার প্রতারক দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। জমা দেওয়া টাকা ফেরত সহ এবং বিদেশে পাঠিয়ে ভালো কাজ না পেয়ে চরম শাস্তি চেয়ে এলাকাবাসী ও ভুক্তভোগীরা সবাই বলেন নতুন করে আর কাউকে যাতে তার প্রতারনার ফাঁদে না ফেলতে পারে।
ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার আগে তাঁদের ভালো কোম্পানিতে চাকরি দেওয়ার শতভাগ নিশ্চয়তা দেওয়া হলেও দেশটিতে পৌঁছানোর পর বাস্তবতা হয়ে ওঠে সম্পূর্ণ ভিন্ন।অভিযোগ রয়েছে, ভালো কোম্পানিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সৌদি আরবে পাঠানোর পর অনেককে বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে কাজ করতে দেওয়া হয়।
তাঁদের মধ্যে অনেকে ইকামা জটিলতা থেকে শুরু করে কাজ না পাওয়া এবং কাজ পেয়ে ৩/৪ মাসের বেতন না পাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতারক আরিফ কৌশল করে একাধিক ব্যক্তিকে বিদেশে পাঠিয়ে দিয়ে দিতে পারছেনা কোন কোম্পানিতে কাজ। যেনোতেনো কাজ দিলেও বেতন দিচ্ছেনা এই প্রতারক আরিফের সেই সনামধন্য কোম্পানিগুলো।ফলে একদিকে কর্মসংস্থানের সংকট, অন্যদিকে বৈধ অবস্থান নিয়ে দুশ্চিন্তা—সব মিলিয়ে তাঁদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।আশ্বাসের আড়ালে ভিন্ন বাস্তবতা?
অসহায় মানুষগুলো পরিবারের স্বচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে, জমিজমা বিক্রি করে কিংবা সুদের বোঝা মাথায় নিয়ে বিদেশে পাড়ি জমান। তাঁদের কাছে বিদেশযাত্রা কেবল একটি চাকরি নয়, বরং পরিবারের মুখে হাসি ফোটানোর শেষ আশাগুলোর একটি। অথচ সেই স্বপ্নই যদি অনিশ্চয়তা, ঋণের বোঝা ও অসহায়ত্বে পরিণত হয়, তাহলে এর দায় এড়াবেন কে?
সাজানো আশ্বাসের কৌশল, ভুক্তভোগীদের আরও অভিযোগ, বিদেশে পাঠানোর আগে আস্থা অর্জনের জন্য এই প্রতারক দালাল তাঁর এজেন্সির মাধ্যমে পাঠানো কোনো এক ব্যক্তিকে উদাহরণ হিসেবে সামনে আনেন। বলা হয়, তাঁর পাঠানো ওই ব্যক্তি সৌদি আরবে ভালো আছেন, অন্যরাও সেখানে গেলে ভালো থাকবেন।কিন্তু ভুক্তভোগীদের দাবি, এ ধরনের আশ্বাসে বিশ্বাস করে বিদেশে যাওয়ার পর তাঁদের অনেকেই পড়েছেন তার প্রতারণার ফাঁদে।
প্রতিবাদ করলেই হুমকি-ধমকির অভিযোগশুধু চাকরি ও ইকামা নিয়ে অনিশ্চয়তাই নয়, নিজেদের দুরবস্থা নিয়ে মুখ খুলতে গেলেও হুমকি-ধমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী। তাঁদের দাবি, অভিযোগ জানানো বা নিজেদের পাওনা ও অধিকার নিয়ে কথা বলার পর তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে; এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন।
পরবর্তী সময়ে কয়েকজন ভুক্তভোগী প্রতিকার চেয়ে জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন। তাঁদের দাবি, অভিযোগের পর দুই থেকে তিনবার তারিখ নির্ধারণ করা হলেও সংশ্লিষ্ট দালাল নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হননি। এমনকি লিগ্যাল এইড কর্মকর্তার ফোনও ধরেননি বলে অভিযোগ করেছেন তাঁরা।
বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন যেন কোনো অসহায় পরিবারের সর্বনাশের কারণ না হয়, আর যাতে এরকম ভন্ড প্রতারকের মিষ্টি কথার আশ্বাসে বিশ্বাস না করে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো—এটাই এখন ভুক্তভোগীদের প্রত্যাশা এবং এসব প্রতারকের উপর প্রশাসনের নজরদারীতে রাখা জরুরী।
এ বিষয়ে প্রতারক আরিফুল ইসলাম লিটুর সাথে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সে ফোন রিসিভ করেনি এমনকি তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি