মোঃ নাসিম, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খেসবা জামে মসজিদ প্রাঙ্গণে আগামী ২১ ও ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার ও শনিবার এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক।
প্রথম দিন: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন মুফতি রফিকুল ইসলাম কাসেমী। তিনি রাজশাহীর জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের তাফসীর বিভাগের উস্তাদ এবং ভারতের সাহারানপুরের নূর মসজিদের সাবেক খতিব।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. আব্দুল জব্বার নূর আল-আমিন।
দ্বিতীয় দিন: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের খোকন।
প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হাফেজ কারী মাওলানা মো. সাইফুদ্দীন। তিনি রাজশাহী মহানগরীর মাজলিসুল মুফাসসিরিনের সদস্য।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য পেস করেন কারী মাওলানা আব্দুল মমিন।
এ ছাড়া দুই দিনের মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজসেবক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
আয়োজকরা জানিয়েছেন, মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরামও ওয়াজ ও তাফসীর পেশ করবেন। প্রতিদিন বাদ আসর থেকে মাহফিল শুরু হয়। নারীদের জন্য পৃথক পর্দার ব্যবস্থা ও প্রজেক্টরের মাধ্যমে মাহফিল শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল।
খেসবা যুব সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে দলে দলে মাহফিলে উপস্থিত হয়ে পবিত্র কুরআনের তাফসীর শোনার আহ্বান জানানো হয়।