1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় বার্ষিকী হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫এর অভিযানে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি তানোর দিব্যস্হলী মাদ্রাসা মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত! নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি চান্দুড়িয়াতে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী রিমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, বিস্ফোরণে হতাহত নেই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে পরিত্যক্ত নির্মাণাধীন একটি ইটের ঘরের ভেতর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১১টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধারকাজের সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রানীহাটি ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের সামনে জামতলা চৌধুরী মোড় এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। এ সময় জনৈক মো. জাহাঙ্গীরের পরিত্যক্ত নির্মাণাধীন ইটের ঘরের ভেতর মাটির নিচে পুঁতে রাখা কালো রঙের প্লাস্টিকের বালতির মধ্যে লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুগুলো হেফাজতে নেওয়ার সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

পরবর্তীতে একই স্থানে তল্লাশি চালিয়ে সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে মাটির নিচে পুঁতে রাখা লাল রঙের প্লাস্টিকের বালতির ভেতর থেকে আরও ৭টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর মধ্যে ৬টি লাল স্কচটেপ এবং একটি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পুলিশের প্রাথমিক তথ্যমতে, ঘটনাস্থল থেকে মোট ১১টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এসব ককটেল সেখানে কী উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ককটেল মজুদের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫