1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ঝালুকা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোর নলপুকুরিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত! চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা তানোরে আমণখেতে পোকার আ-ক্রমণ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালটির তত্ত্বাবধায়কসহ ১৫ জন স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের পাশে দাঁড়াই: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় নাচোল উপজেলা অডিটোরিয়ামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিঞা, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফারহানা নবী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হক, ভেরেন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ও সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সঞ্চালনা ছিলেন গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ এর চেয়ারম্যান ওবায়দুর রহমান।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি উন্নত, মানবিক ও শিক্ষিত সমাজ গঠনে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মিজানুর রহমান বলেন, ‘শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর।’ শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews