1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
তানোর নলপুকুরিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত! চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা তানোরে আমণখেতে পোকার আ-ক্রমণ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালটির তত্ত্বাবধায়কসহ ১৫ জন স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন বুলবুল এমপি

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালটির তত্ত্বাবধায়কসহ ১৫ জন স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়তে আছে। ক্রমাগত ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে দিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ। রোগীদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালটির তত্ত্বাবধায়কসহ প্রায় ১৫ জন নার্স ও স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃক গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হাসপাতালে মোট ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে ১৯ জন পুরুষ, ৩২ জন নারী এবং ১১ জন শিশু (০৭ জন ছেলে ও ০৪ জন মেয়ে)।

এছাড়া পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৮০ জন। আজ নতুন করে হাসপাতালে আরও ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে রয়েছে ১৭ জন পুরুষ, ১৭ জন নারী ও ৯ জন শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন রোগী এবং উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে ০৬ জনকে।

চলতি বছরের ডেঙ্গু পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ১ জানুয়ারি ২০২৬ থেকে অদ্যবধি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সর্বমোট ১,৯২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন। পাশাপাশি বহির্বিভাগে নতুন করে ৩৩ জনসহ এ পর্যন্ত সর্বমোট ১,৫২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ১৩২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর বা রেফার্ড করা হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ০২ জনে।

হাসপাতালটির আরএমও ডা. মাহবুব হাসান বলেন, গত রোববার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তিনি ঢাকায় নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও হাসপাতালের অর্থো-সার্জারী (হাড়-জোড়) বিভাগের সহকারী সার্জন মো: ফজর আলী লাল ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তিনিও বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও আরোও প্রায় নার্সসহ ১৩ জন স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরোও বলেন, হাসপাতালটিতে চিকিৎসক সংকট রয়েছে। এহেন ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিন জন চিকিৎসককে জেলা হাসপাতালে সংযুক্তি পূর্বক পদায়ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৫টি ওয়ার্ডকে ৮ ভাগে বিভক্ত করে টিম গঠন করা হয় এবং কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রম মূলত জনসচেতনতা বা এডিস মশার প্রজনন ধংস করা। ইতি মধ্যে কয়েকটি বাসা বাড়ির মালিককে জরিমানাও করা হয়েছে। আশা করা যায়, এই কার্যক্রম চলমান থাকলে আমরা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews