1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
তানোর নলপুকুরিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত! চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা তানোরে আমণখেতে পোকার আ-ক্রমণ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালটির তত্ত্বাবধায়কসহ ১৫ জন স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন বুলবুল এমপি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের আয়োজনে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. কাফিউল হাসান মৃধা, চাঁপাইনবাবগঞ্জ টিআই-২ (সদর ট্রাফিক শাখা) মো. আজিজ ফেরদৌসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, চালক, পথচারী ও শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে। সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা এবং অন্যের নিরাপত্তার প্রতি দায়িত্বশীল হওয়া অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে দুর্ঘটনা কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারে নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews