1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন বুলবুল এমপি গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ সুপার  চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোজাহারুল ইসলামের পিআরএলজনিত বিদায় চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১১ বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ৫৯ বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুলপাড়া গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬৫ হাজার ২০০ টাকা। এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews