1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন বুলবুল এমপি গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ সুপার  চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোজাহারুল ইসলামের পিআরএলজনিত বিদায় চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা শাখার উদ্যোগে ভিন্নধর্মাবলম্বীদের নিয়ে সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বেগম মহসিন মাদরাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইয়াহইয়া খালেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলাম, ভিন্নধর্মাবলম্বী গুরু মো. আশীষ কুমার, ভিন্নধর্মাবলম্বী নেতা স্বপন সাহা, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, মো. নুরুল হোদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, সহমর্মিতা ও সামাজিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে উপস্থিত ভিন্নধর্মাবলম্বীদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews