1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালু হচ্ছে: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা  বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় বার্ষিকী হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫এর অভিযানে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯ বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জুমার নামাজের পর স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বাইতুন নূর জামে মসজিদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার এবং মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews