1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের ভোটারদের সাথে  নির্বাচনী গণসংযোগ  নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী (এসআই) মো. জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ একজন গ্রেপ্তার ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালু হচ্ছে: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা 

নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের ভোটারদের সাথে  নির্বাচনী গণসংযোগ 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪ বার

মোঃ নাসিম নিজস্ব প্রতিবেদক ঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ফতেপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার   (১৩অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফতেপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের  শিংরোইল  বাজার এলাকায় এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।  ছাত্রদলের নেতা মেহেদী হাসানের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম। এবং বিভিন্ন ওয়ার্ড  সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ দিন।

দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাকে আপনাদের ইউনিয়নের জন্য কাজ করার সুযোগ করে দিন। আমি আপনাদের পাশে এবং সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে চাই। জনগণের সহযোগিতা পেলে ফতেপুর  ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমাদের ইউনিয়নের অন্যতম প্রধান সমস্যা মাদক। নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলে ফতেপু ইউনিয়নকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। এজন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, ইউনিয়নের উন্নয়নে শুধু একজন চেয়ারম্যানের পক্ষে এককভাবে কাজ করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই আগামী দিনে ফতেপুর  ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জাহাঙ্গীর আলম  আরও বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করব। সাধারণ মানুষের সমস্যা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করব। ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় পাশে থাকতে চাই।”

জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হবে। তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় তিনি আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১