1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি চান্দুড়িয়াতে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী রিমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাশ ও মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বদলগাছীর উপজেলা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন( ওসি) হাবিবুর রহমান  ঝালুকায় জামায়াতের সুধী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রান্তিকপাড়া, উদয়ন মোড়, হাজীপট্টি, রেলবাগান ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

 

রোববার (১১ অক্টোবর) এলাকাবাসীর পক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, এলাকার বিভিন্ন স্থানে মাদকের বিস্তার ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, শিশু-কিশোরদের নিরাপত্তা এবং সামাজিক পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

স্মারকলিপিতে মাদক বিক্রি, সরবরাহ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িতদের তথ্য-প্রমাণের ভিত্তিতে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি মাদকপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি জোরদার, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

 

এলাকাবাসী জানান, তাঁরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হয়রানি করতে চান না। বরং প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকাকে মাদকমুক্ত করতে চান। এ জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

 

এ সময় বক্তব্য দেন এলাকাবাসী মোঃ বাহারাম, রুহল আমিন সালামসহ অন্যরা। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। কোথাও মাদক বিক্রি বা মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা প্রশাসনকে জানাতে হবে। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

 

স্মারকলিপির সঙ্গে এলাকাবাসীর গণস্বাক্ষরের তালিকাও সংযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews