1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি চান্দুড়িয়াতে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী রিমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাশ ও মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বদলগাছীর উপজেলা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন( ওসি) হাবিবুর রহমান  ঝালুকায় জামায়াতের সুধী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫ বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

​চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার ১১ অক্টোবর ২০২৬, বিকেলে ৮নং টিমের আওতায় পৌরসভার ৭নং ওয়ার্ডের রাজারামপুর,হাজিপাড়া,

হালুয়াবান্ধা স্কুল ও এর আশপাশের এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।​মশক নিধন ও লার্ভা ধ্বংস ৭নং ওয়ার্ডের হাজিপাড়া এলাকায় ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো হয় এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।​জনসচেতনতা বৃদ্ধি স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।​অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার তথা কর নির্ধারক মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ খাঁন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো.নওরোজ হুদা। এছাড়াও অভিযানে স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং পৌরসভার-কর্মচারী অন্যান্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

​অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলেই কেবল ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। তাই নিজ নিজ বাড়ি এবং আশপাশের এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews