1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন বুলবুল এমপি গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ সুপার  চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোজাহারুল ইসলামের পিআরএলজনিত বিদায় চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

নাচোলে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার

মোঃ হেলাল উদ্দিন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকার সময় নাচোল উপজেলা নির্বাহী অফিসারের মিনি কনফারেন্স রুমে, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গত মাসের মাসিক মিটিং এর রেজুলেশন পাঠ করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাচোল ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ (ইউএইচএফপিও) ডাক্তার ফারহানা নবী, নাচোল থানা অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ গোলাম সারোয়ার মোর্শেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সভার মূল আলোচ্য বিষয় হিসাবে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়। পাশাপাশি বর্তমান পরিস্থিতি ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রত্যেকের বাড়ির চারপাশ ও আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকা নিশ্চিতকরণের মাধ্যমে কিভাবে তাদের এই রোগ থেকে রক্ষা করা যায়, সে বিষয়েও সভায় বিশদভাবে আলোচনা করা হয়।

এছাড়াও জনদুর্ভোগ লাঘব ও শৃঙ্খলা ফিরাতে রাস্তার ধারে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং স্থানীয় হাট বাজারের ইজারাদারদের নিয়ম মাফিক খাজনা আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা নাচোল উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি এসব জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য, সামাজিক ও প্রশাসনিক বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে নাচোল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি কঠোর ও সন্তোষজনক রাখতে এবং সভার গৃহীত সিদ্ধান্ত সমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস সভার সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪