1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

শিবগঞ্জে ঘোড়াপাখিয়ায় বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার

মোঃ বাবুল হক চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর (সোমবার) বিকেলে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কলেজ প্রাঙ্গণে জেলার শিবগঞ্জ উপজেলার ১৩ নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ফিটু আলীর সভাপতিত্বে এবং শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সোহাগের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেমাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাঃ শরিফুল ইসলাম শিমুল, ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ডলার আলি, যুবদল নেতা মোঃ গোলাম আজম মাষ্টার, সাবেক মেম্বার চান্দু আলি, ইউনিয়ন যুবদল নেতা জেরমান আলি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুস্তাফিজুর রহমান কুইকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ সরকার নারীদের সামাজিক মর্যদা রক্ষায় ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রকল্প চালু করেছে। এসময় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী, যোগ্য এবং জনপ্রিয় ব্যক্তিদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য শীর্ষ নেতৃবৃন্দের অনুরোধ জানান। দলের দুঃসময়ে যারা দলের সাথে ছিলো তাদের মধ্যো থেকে প্রার্থী নির্বাচন করারও আহবান জানান এবং দেশ ও মানুষের উন্নয়নে উপস্থিত সকলকে বিএনপির পাশে থাকার আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তোফিকুল ইসলাম, বিএনপি নেতা গোলাম মোস্তফা ভোদু, শফিকুল ইসলাম, তোরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শতশত নারীরা।
শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮