1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৭ বার

মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান করা হয়েছে। এ বছর বিভিন্ন শ্রেণির ২০ জন মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং সর্বশেষ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। বৃত্তিপ্রাপ্ত ২০ জনের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ১৫ জন এবং এসএসসিতে জিপিএ-৫ অর্জনকারী পাঁচজন শিক্ষার্থী রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি জাফর আহমেদ ভূঁইয়া। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি রায়, ট্রাস্টের সেক্রেটারি হাসান মাহমুদ মহিউদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এম জামশেদ আলম এবং ট্রাস্টের সদস্য বদরুজ্জামান ভূঁইয়া, প্রকৌশলী শরিফুল হাসনাইন সবুজ ও আলী রেজা বিন জাফর।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ ইসহাক এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী ফারুক আব্দুল্লাহ সাকিব।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোই এ বৃত্তি কার্যক্রমের মূল লক্ষ্য। মেধাবীদের স্বীকৃতি প্রদানের পাশাপাশি এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।
আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় শিক্ষার প্রসার, মেধার বিকাশ এবং নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহিত করার প্রত্যয় নিয়ে এ বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮