1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

সীতাকুণ্ডে ৫৬০ রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ৫২ জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার

মোঃ ওমর ফারুক স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের অক্টোবর সার্ভিস কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৬০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫২ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। আগামী ৩০ নভেম্বর নির্বাচিত রোগীদের ছানি অপারেশন সম্পন্ন করার তারিখ নির্ধারণ করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড, সেন্ট্রাল জুবিলী, অগ্রণী ও প্রোগ্রেসিভ সাউথ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সাধারণ স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ডেঙ্গু ও চাইল্ডহুড ক্যান্সার বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের প্রেসিডেন্ট লায়ন মফিজুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে এবং জোন চেয়ারপারসন (কনসার্ন) লায়ন শারমিন সুলতানা মৌ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, পিএমজেএফ। প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন আমজাদ হোসেন চৌধুরী, এমজেএফ, আর.সি. হেডকোয়ার্টার (অ্যাডমিন) লায়ন মির্জা আকবর আলী চৌধুরী, এমজেএফ, আর.সি. হেডকোয়ার্টার (অ্যাক্টিভিটিস) লায়ন মো. গিয়াস উদ্দিন, কুমিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খোরশেদ আলম, ক্লাব ডিরেক্টর লায়ন এম. মনোয়ারুল হক এফসিএমএ, লিও-লায়ন কো-অর্ডিনেটর লায়ন মশিউর রহমান চৌধুরী মাহী।
এ ছাড়া উপস্থিত ছিলেন জোন চেয়ারপারসন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, সেন্ট্রাল জুবিলী ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন, এমজেএফ, প্রোগ্রেসিভ সাউথ ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আকতার হোসেন, অগ্রণী ক্লাবের প্রেসিডেন্ট লায়ন জালাল উদ্দীন, ভাইস ট্রেজারার লায়ন নুর খান, লায়ন কাউছারুজ্জামান, ক্লাব জয়েন্ট সেক্রেটারি লায়ন নাজিমুজ্জামান রাসেদ, লিও অ্যাডভাইজার লায়ন রেহান উদ্দীনসহ বিভিন্ন লায়ন্স ও লিও ক্লাবের নেতৃবৃন্দ।
মানবিক সেবার এ উদ্যোগে স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি চক্ষু রোগীদের চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ সৃষ্টি হওয়ায় উপকৃত হয়েছেন এলাকার অসচ্ছল ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭