
মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ডে উৎসবমুখর পরিবেশে ১১তম নাহার স্কলারশিপ-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ৭৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুককে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ৯টায় উপজেলার বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নাহার স্কলারশিপ কর্তৃপক্ষের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব উদ্দিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসাইন ভূঁইয়া এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিনের সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় বক্তব্য দেন মাস্টার নজরুল ইসলাম ও কপিল উদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
নাহার স্কলারশিপের পরিচালক কাজী হাফিজ আহমেদের সার্বিক উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply