1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

দেশ গঠনে শহীদ জিয়ার দর্শনই সময়োপযোগী: আসলাম চৌধুরী এফসিএ

  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার

মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সীতাকুণ্ডের উন্নয়নে নতুন আশার কথা

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতিকে ঐক্যবদ্ধ করা, স্বাধীনতার চেতনা ও জাতীয় সংহতির প্রতীক হিসেবে এ দিবসের গুরুত্ব অপরিসীম। সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিল। বর্তমান প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন অব্যাহত রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন অত্যন্ত সময়োপযোগী।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড সদরের এলকে সিদ্দিকী স্কয়ারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় পাহাড় ও সমুদ্রবেষ্টিত সীতাকুণ্ড তথা চট্টগ্রামের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। অচিরেই সীতাকুণ্ডে উন্নয়ন কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে দৃশ্যমান হবে, ইনশাআল্লাহ।

সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর ও মো. সালামত উল্লাহ সালাম, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলু, বিএনপি নেতা ইউসুফ নিজামী, দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, ফজলুল করিম চৌধুরী, মোজাহের উদ্দিন আশরাফ, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, অ্যাডভোকেট রৌশন আরা, নুরুদ্দিন মো. জাহাঙ্গীর চেয়ারম্যান, খ. ম. নাজিম উদ্দিন, খোরশেদ আলম মেম্বার, মো. ইদ্রিস, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান হিরু, অহিদুল আলম চৌধুরী শরীফ, অ্যাডভোকেট আইনুল কামাল, বখতিয়ার উদ্দিন, সাজ্জাদ হোসেন রফিক, সেলিম উদ্দিন, মো. আলাউদ্দিন ও মাসুদা বেগম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি সাহাবুদ্দিন রাজু, অমলেন্দু কনক, নূরুল আবছার, গোলাম সাদেক, ছাত্রদল নেতা মো. ইসমাইল, কামরুল ইসলাম বাবলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮