1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, ব্যবস্থা নেয়ার দাবিতে তিন মন্ত্রনালয়ে পত্র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার

আশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জঃ

নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসের ব্যবধানে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সুষ্ঠ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে তিন মন্ত্রনালয়ে স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এই স্মারকলিপি দেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাকটিভ ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ- আয়াসের একটি প্রতিনিধি দল। তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।

এ্যাকটিভ ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ- আয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি এনজিও-র সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় কয়েকটি ঘটনা ঘটেছে। এনিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়া প্রয়োজন। এমনকি স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম পাওয়া গেলে এনজিও গাক-কে কঠোর আইনের আওতায় আনা হোক। বিষয়টি খতিয়ে দেখতেই তিনটি মন্ত্রনালয় বরাবর আমরা পত্র দিয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, এ্যাকটিভ ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ- আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি, রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, শুসমিতা খানম ঐসীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
সট- ওয়ালিদ হাসান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, এ্যাকটিভ ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ- আয়াস।
চাঁপাইনবাবগঞ্জ নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮