1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি চান্দুড়িয়াতে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী রিমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাশ ও মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বদলগাছীর উপজেলা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন( ওসি) হাবিবুর রহমান  ঝালুকায় জামায়াতের সুধী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪ বার

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারেকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ সহায়তা দিয়েছে প্রশাসন। শনিবার দুপুরে জেলার পুকুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কালু আলীর হাতে এসব সহায়তা তুলে দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারটির আরও সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফাউল মুলক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম রানা টমাস মাস্টারসহ অন্যরা। এর আগে শুক্রবার রাতে ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাড়ির মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews