
স্টাফ রিপোর্টার: আবু রায়হান দুর্গাপুর, রাজশাহী | ১০ অক্টোবর ২০২৬
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫ নং ঝালুকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং ইউনিয়ন প্রচার সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু রায়হান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. রফিকুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ঝালুকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আলিউল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ওলামা পরিষদের ইউনিয়ন সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর আলম, সাবেক ইউনিয়ন সভাপতি আব্দুস সোবহান খাঁ, ওয়ার্ড সেক্রেটারি প্রভাষক মোঃ রবিউল ইসলাম, হাফেজ মাওলানা রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত সুধী, সহযোগী ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা এবং মতামত বিনিময় হয়।
সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সুধী ও সহযোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply