1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বদলগাছীর উপজেলা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন( ওসি) হাবিবুর রহমান  ঝালুকায় জামায়াতের সুধী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা চাঁপাইনবাবগঞ্জে চুরির স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জকে ডেঙ্গু রেড জোন ঘোষণার দাবি করেন-চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ  চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের অভিযানে এস্কাফ সিরাপসহ একজন গ্রেপ্তার লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

বদলগাছীর উপজেলা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন( ওসি) হাবিবুর রহমান 

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১ বার

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ 

 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড় ও বন্ধু-বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা এবং এরই সঙ্গে শুরু হয় একে-অপরকে শুভ কামনা ও ভালোবাসায় ভরা দূর্গা পূজার শুভেচ্ছা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। দুর্গা পূজা উপলক্ষে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে বদলগাছী উপজেলা বাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাবিবুর রহমান।

 

এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।

 

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। কোথাও কোনো অপৃতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে প্রশাসন সব সময় কঠোর অবস্থানে আছেন এবং সচেতন মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews