1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বদলগাছীর উপজেলা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন( ওসি) হাবিবুর রহমান  ঝালুকায় জামায়াতের সুধী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা চাঁপাইনবাবগঞ্জে চুরির স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জকে ডেঙ্গু রেড জোন ঘোষণার দাবি করেন-চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ  চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের অভিযানে এস্কাফ সিরাপসহ একজন গ্রেপ্তার লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের অভিযানে এস্কাফ সিরাপসহ একজন গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬৯ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ মোঃ মানিকুল ইসলাম মানিক (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ওয়াক্তিয়া মসজিদসংলগ্ন বাটা মোড়ের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ আবু সাব্বির রাবুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মানিকুল ইসলাম মানিকের কাছ থেকে ৬৯ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মানিকুল ইসলাম মানিক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত মোহবুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews