1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

নওগাঁয় তিনমাসে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে ১৬টি মামলা দায়ের

  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার

 

 নওগাঁ জেলা প্রতিনিধি শামীম আনসারী

শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর (০৯ তারিখ পর্যন্ত) নওগাঁর বিভিন্ন বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ৭টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। মামলার পাশাপাশি এক লাখ আট হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। এই ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং আগামীতেও অব্যাহত রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল থেকে শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এক অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযান চলে সন্ধ্যা রাত পর্যন্ত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এি•কিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন, সিভিল সার্জনের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা অভিযানকালে সঙ্গে ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এি•কিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদ জানান এদিন নওগাঁ সদর উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত অনিয়ম এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে নিউ ন্যাশনাল ক্লিনিক এবং স্কয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে ছিলো ডিজি (স্বাস্থ্য) কর্তৃক প্রদত্ত লাইসেন্স নবায়ন না করা, দৃশ্যমান স্থানে পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করা, চিকিৎসা সংক্রান্ত রেজিস্টার যথাযথভাবে হালনাগাদ না রাখা এবং সাধারণ ও বিপজ্জনক চিকিৎসা বর্জ্য নির্ধারিত কালার কোড অনুযায়ী পৃথক বিনে সংরক্ষণ না করা। এই সকল অনিয়মের পরিপ্রেক্ষিতে ২টি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে ৪টি মামলায় মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

 

এছাড়া জুলাই ও আগস্ট মাসে একই আইন ও বিধিমালার আওতায় সদর উপজেলায় আরও ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১২টি মামলায় ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭৮,০০০ (আটাত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

 

বুধবার (০৯ সেপ্টেম্বর) সম্পন্ন করা অভিযানসহ মোট ৭টি মোবাইল কোর্ট অভিযানে ১৬টি মামলায় ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সর্বমোট ১,০৮,০০০ (এক লাখ আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

 

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রচলিত আইন ও বিধিমালা যথাযথ ভাবে প্রতিপালন, রোগীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশসম্মত ভাবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২à