
নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকার ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটি চালু হলে প্রত্যক অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য-খাদ্য বাংলাদেশে বাজারজাতকরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সৃষ্টি করা হবে নতুন উদ্যোক্তা। বিশ্ববাজারে ঐতিহ্যবাহী শিল্প পৌঁছে নিতে তারেক রহমানের সরকার। তিনি আরো বলেন, যেকোন সময় পলাতক শক্তি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে। কিন্তু যেভাবে জনগণকে সাথে নিয়ে তাদেরকে উৎখাত করা হয়েছে। সেভাবেই সামনের দিনে তাদেরকে মোকাবিলা করা হবে। একই সঙ্গে ফ্যাসিস্ট ও গুপ্ত এই দুটির সম্মিলন যাতে না হয়, সেটার জন্য সবোর্চ্চ চেষ্টা থাকবে সরকারের পক্ষ থেকে। পরে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভায় যোদ দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এতে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক ডা. নাহিদুজ্জামান সুমনসহ অন্যরা।
Leave a Reply