1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গোবরাতলার ১ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী সাদিকুল ইসলামের গণসংযোগ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ঝালুকা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোর নলপুকুরিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত! চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা তানোরে আমণখেতে পোকার আ-ক্রমণ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালটির তত্ত্বাবধায়কসহ ১৫ জন স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০ গ্রাম কথিত হেরোইনসহ মো. আনারুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর ভোদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনারুল ইসলাম শ্যামপুর ভোদাপাড়া গ্রামের এরফান আলী ওরফে ভঘুর ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ডিবি পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ইমরান হোছাইন সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে শ্যামপুর ভোদাপাড়া এলাকায় অভিযান চালান।

অভিযানকালে জনৈক নুরুল ইসলামের গোয়ালঘরের সামনে থেকে আনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬