1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ঝালুকা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোর নলপুকুরিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত! চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা তানোরে আমণখেতে পোকার আ-ক্রমণ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালটির তত্ত্বাবধায়কসহ ১৫ জন স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ

জনগণের দোয়া ও সমর্থন নিয়ে মাঠে নেমেছেন কাউন্সিলর পদপ্রার্থী মাহাবুর মোল্লা! 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯ বার

সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান :

আসন্ন তানোর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৬ নম্বর ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপকভাবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তানোর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং সমাজসেবক ও জনপ্রিয় মুখ মাহাবুর মোল্লা । এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার সুনিশ্চিত করার প্রত্যয় নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।​৬নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়কালে মাহাবুর মোল্লা বলেন, “আমি আপনাদেরই সন্তান। এই ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং একটি মাদকমুক্ত, আধুনিক ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”​তিনি আরও বলেন, “পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করতে হলে সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজন। দলমত নির্বিশেষে আপনারা যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে আমি আমার সর্বোচ্চ বিলিয়ে দেব। আমি আপনাদের পবিত্র আমানত ভোটের মর্যাদা রক্ষা করব, ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”​এদিকে মাহাবুর মোল্লা জনসংযোগকালে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, “হৃদয় একজন নম্র, ভদ্র ও পরোপকারী যুবক। তরুণেরা নেতৃত্বে আসলে ওয়ার্ডের উন্নয়ন দ্রুত হবে। আমরা তার পাশে আছি।​নির্বাচনী প্রচারণায় ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ, যুবক ও মুরব্বিগন স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং এলাকা জুড়ে এখন মাহাবুর মোল্লা হৃদয়ের পক্ষে জোরালো জনমত তৈরি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews