1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ সুপার  চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোজাহারুল ইসলামের পিআরএলজনিত বিদায় চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত তানোরে আউশ ধান চাষ করে দিশেহারা কৃষক নিরব দুর্ভিক্ষের শংঙ্কা! জনগণের দোয়া ও সমর্থন নিয়ে মাঠে নেমেছেন কাউন্সিলর পদপ্রার্থী মাহাবুর মোল্লা!  *চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ ০১ জন আসামী আটক*।

তানোরে আউশ ধান চাষ করে দিশেহারা কৃষক নিরব দুর্ভিক্ষের শংঙ্কা!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১০ বার

সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান:

কৃষি প্রধান অঞ্চল তানোর উপজেলায় ধানের দাম কমতে কমতে এবারে ৬০০ টাকা (২৮ কেজিতে মণ) মণে বিক্রি হচ্ছে। চলতি আউশ মৌসুমে ধানের চাষাবাদ করে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। কোনভাবেই উঠছে না উৎপাদন খরচ। আবার চাষাবাদের জন্য সব কিছুর বাড়তি দাম। ফলে নিরব দুর্ভিক্ষের মধ্যে দিন যাপন করছেন কৃষকরা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার রহিমা ডাংগা নামক জায়গায় ১৫০ থেকে ২০০ বিঘার মত আউশ ধানের চাষাবাদ করেছেন ওই এলাকার কৃষকরা। অবশ্য প্রতি বছর আউশ ধানের চাষ করে থাকেন তারা। আউশ ধান কাটার পর আগাম আলু রোপণ করেন চাষিরা। কিন্তু বিগত সময়ের চেয়ে এবারে ধানের দাম নেই বললেই চলে।আমশো গ্রামের কৃষক মামুন মোল্লা আক্ষেপ করে বলেন, চাষাবাদ আমাদের জীবনে অভিশপ্ত হয়ে পড়েছে। রহিমা ডাংগায় ৭ বিঘা জমিতে আউশ ধানের চাষাবাদ করেছিলাম। সেভেন ও ছিয়াত্তর জাতের ধান রোপণ করি। ধান কাটা হয়েছে। কিন্তু দাম নেই। একটু কাঁচা ধান এজন্য কেউ নিতেই চাচ্ছে না। বস্তা ঠিকা বা ৬০০ টাকা মণ ধান বিক্রি করতে হয়েছে।তিনি বলেন, বিঘায় ১৮ থেকে ১৯ মণ ধান হয়েছে। মেশিনে কাটা মাড়ায় করা হয়েছে। রহিমা ডাংগায় বেশির ভাগ কৃষকরা লিজ নিয়ে আবাদ করে থাকেন। কারন তারাই আবার আলু চাষাবাদ করেন। এক বিঘা জমি ১২ হাজার টাকায় লিজ নিতে হয়। এক বিঘা জমি রোপণ থেকে কাটার আগ পর্যন্ত ৯ হাজার থেকে ১০ হাজার টাকা করে খরচ হয়েছে। তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ জানান, কৃষি পণ্যের দাম নির্ধারণ করে কৃষি বিপণন বিভাগ। আর কৃষি দপ্তর চাষাবাদ কিভাবে হবে, কিভাবে রোগবালাই দূর হবে এসব নিয়ে কাজ করা হয়। কৃষি পণ্যের দাম নিয়ে তাদের কিছুই করার নেই। এ বছর তানোর উপজেলায় ৮ হাজার ৫শ’ ৭৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে বলেও জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews