1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
তানোর নলপুকুরিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত! চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা তানোরে আমণখেতে পোকার আ-ক্রমণ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালটির তত্ত্বাবধায়কসহ ১৫ জন স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন বুলবুল এমপি

মাসিক রিপোর্ট পর্যালোচনা ও সাংগঠনিক কর্মপরিকল্পনায় দুর্গাপুরে জামায়াতের রোকন বৈঠক

  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার

স্টাফ রিপোর্টার: আবু রায়হান দুর্গাপুর (রাজশাহী)

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আয়োজিত এ বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, মাসিক রিপোর্ট পর্যালোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ. নাজমুল হক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্গাপুর উপজেলা আমির মো. সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. শামীম উদ্দিন।

এ সময় দুর্গাপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আমজাদ হোসেন, মাওলানা রফিকুল ইসলামসহ উপজেলা জামায়াতে ইসলামীর সকল সদস্য (রোকন) উপস্থিত ছিলেন।

বৈঠকে সংগঠনের মাসিক রিপোর্ট পর্যালোচনা, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে সদস্যদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।

বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি দায়িত্বশীলতা, নিয়মিত কার্যক্রম পরিচালনা ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে সংগঠনের সার্বিক কার্যক্রমের সফলতা কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫