1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার নিহত দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের সজোরে ধাক্কা, দুমড়েমুচড়ে যায় কেবিন

  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার

মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারীসহ দুইজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে মালামালবোঝাই ট্রাকের সজোরে ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মোঃ ছালেহ আহম্মেদ সেলিম (৪৬)। তিনি রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার মোঃ মহসিন আলীর ছেলে। নিহত অপরজন ট্রাকের সহকারী মোঃ সোহরাব হোসেন (৩৫)। তবে তাঁর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রংপুর থেকে মালামালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় একই লেনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের কেবিন দুমড়েমুচড়ে যায় এবং চালক ও সহকারী ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করেন। পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, প্রশ্ন তদারকি নিয়ে
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে সীতাকুণ্ডের মহাসড়কে প্রায় ১০টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। ধারাবাহিক এসব দুর্ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচলের নিরাপত্তা ও কার্যকর নজরদারি নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনা ঘটার পর উদ্ধার কার্যক্রম, যানবাহন জব্দ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেও দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত ও কার্যকর তদারকির ঘাটতি রয়েছে। তাঁদের মতে, মহাসড়কে বেপরোয়া গতি, অনিয়ন্ত্রিত যান চলাচল, ঝুঁকিপূর্ণ পার্কিং এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এদিকে স্থানীয়দের দাবি, গত ছয় মাস ধরে বারআউলিয়া হাইওয়ে থানায় পূর্ণাঙ্গ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) না থাকায় মহাসড়কের সার্বিক তদারকি ব্যাহত হচ্ছে। তাঁদের অভিযোগ, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কেবল যানবাহনের কাগজপত্র পরীক্ষা ও জরিমানা আদায়ের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত নজরদারি জোরদার করা জরুরি।
ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ স্থানে নজরদারি, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট হাইওয়ে থানায় প্রয়োজনীয় জনবল ও দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮