1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

শিবগঞ্জে দাইপুকুরিয়া ইউপি সচিব আব্দুল লতিবের অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার

মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩ নম্বর দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিবের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত সচিব আব্দুল লতিবের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। তাঁরা বলেন, দীর্ঘদিনের কর্মজীবনে তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল লতিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর-পরবর্তী জীবনের সুখ-শান্তি কামনা করা হয়। এ সময় তাঁকে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০