1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে গ্রামীণ হেলথটেকের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার

মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

বাংলাদেশে লাখ লাখ মানুষ অজান্তেই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে জীবনযাপন করছেন। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা গ্রহণ না করায় অনেক ক্ষেত্রে চোখ, কিডনি, হৃদ্‌যন্ত্রসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে জটিলতা দেখা দেয়। অথচ আগাম স্ক্রিনিং, যথাযথ চিকিৎসা এবং জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ‘Early Action on Diabetes’ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ হেলথটেক লিমিটেড (সুখী) এবং Experto ReWell-এর সহযোগিতায় মঙ্গলবার (১০ নভেম্বর) টেলিকম ভবনে ‘Act Early, Live Life Shukhee’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রামীণ হেলথটেকের চিফ টেকনোলজি অফিসার ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ সোলাইমান রাসেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি গ্রামীণের বিস্তৃত কমিউনিটি নেটওয়ার্ককে কাজে লাগিয়ে কীভাবে বৃহৎ পরিসরে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা যায়, তা তুলে ধরেন।
গ্রামীণ হেলথটেকের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী তাঁর বক্তব্যে আগাম স্ক্রিনিং থেকে পরিমাপযোগ্য স্বাস্থ্যগত ফলাফল অর্জন পর্যন্ত সমন্বিত প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি অভিন্ন ইকোসিস্টেম গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেন।
অন্যদিকে, Experto ReWell-এর সিইও মোহাম্মদ মইনুল হাকিম EverGreen Health™, LinX CGM এবং Whole-Body Digital Twin প্রযুক্তির মাধ্যমে কীভাবে প্রচলিত স্বাস্থ্য স্ক্রিনিংকে আরও আধুনিক ও ব্যক্তিকেন্দ্রিক প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় রূপান্তর করা সম্ভব, তা তুলে ধরেন।
সেমিনারে বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন, অধ্যাপক (মেডিসিন), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; অধ্যাপক ডা. মো. ফিরোজ আমিন, পরিচালক, বারডেম এবং ডা. হুরজাহান বানু (উর্মি), সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জালাল উদ্দিন (অব.)-সহ গ্রামীণ হেলথটেক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেমিনারে আগাম ডায়াবেটিস শনাক্তকরণ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা মনে করেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসজনিত জটিলতার ঝুঁকি কমিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮