
মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ড বাসস্টেশনে পর্যটকদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কাউছার নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড বাসস্টেশন এলাকায় পর্যটকদের লক্ষ্য করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং হেনস্তার অভিযোগ ওঠে কাউছার নামের ওই যুবকের বিরুদ্ধে। এ সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নেয়।
এদিকে, সীতাকুণ্ড বাসস্টেশন এলাকায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, পর্যটনসমৃদ্ধ সীতাকুণ্ডে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
Leave a Reply