1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে নবীনবরণ ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা শুরু 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

‘সত্যের খোঁজে, যুক্তির পথে’ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে নবীনবরণ, আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ শুরু হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মনি উকিল মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলম, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহাফুজুল হাসান (ডন), ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নূরুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন কলেজের বিতার্কিকরা। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি বলেন, “বিতর্ক শুধু কথা বলার প্রতিযোগিতা নয়, এটি সত্য অনুসন্ধান, যুক্তি উপস্থাপন এবং অন্যের মতামতকে সম্মান করার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। একজন শিক্ষার্থীকে যোগ্য, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিতর্কচর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। আমি আশা করি, এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মনন বিকাশের সুযোগ পাবে। শুধু বিজয়ী হওয়ার জন্য নয়, সত্যকে জানা, যুক্তির মাধ্যমে মত প্রকাশ করা এবং ভিন্নমতকে শ্রদ্ধা করার মানসিকতা নিয়ে সবাইকে বিতর্কচর্চায় এগিয়ে আসতে হবে। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।”আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বা ফাইনাল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এ আয়োজনকে ঘিরে কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন কলেজের বিতার্কিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, শুদ্ধভাবে মত প্রকাশ এবং সুস্থ বিতর্কের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮