1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক

  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৭ বার

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

 

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮৩ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। শনিবার (২৮ নভেম্বর) জেলার ভোলাহাট উপজেলায় পরিচালিত অভিযানে ১৫৩ বোতল ফেয়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি এবং ১ বোতল ফেনসিডিল উদ্ধার করে এসআরবি। অভিযানে এক নারী মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এসআরবি-৫। এ সময় পালিয়ে যায় তার স্বামী। দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

 

আটক নারী মাদক কারবারী ভোলাহাট উপজেলার ফুটানী বাজার এলাকার চামুশা ১ নং ওয়ার্ডের শাকিউল হকের স্ত্রী মাহিরন বেগম (৩৯)।

 

কোম্পানী কমান্ডার জানান, বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত গভীর রাত ৩ টায় ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ফুটানী বাজার এলাকার ১ নম্বর ওয়ার্ডের চামুশা গ্রামে মাদক ব্যবসায়ী শাকিউল হকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবি’র উপস্থিতি টের পেয়ে শাকিউল পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী মাহিরনকে শয়নকক্ষে প্লাষ্টিকের বস্তার ভেতর রক্ষিত ৭৩ হাজার ২ শত টাকার ১৮৩ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ ভারতীয় নেশার সিরাপসহ আটক করা হয়।

 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম আরো জানান, তারা স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন ধরে অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর পূর্বক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯