1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি

  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার

মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, সময়োপযোগী চিকিৎসা এবং রোগজনিত জটিলতা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাতে ডায়াবেটিস প্রিভেনশন এডুকেশন প্রোগ্রাম (DPEP)-এর উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের রেডিসন ব্লু চিটাগাংয়ের এক্সচেঞ্জ হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসক, অধ্যাপক, স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন DPEP-এর আহ্বায়ক প্রফেসর ডা. শাহরিয়ার আহমদ মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. খুরশীদ জামিল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ও চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া।
বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘Early Action on Diabetes’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রিপন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. খুরশীদ জামিল চৌধুরী চট্টগ্রামে ডায়াবেটিস চিকিৎসাসেবার পরিধি বাড়াতে আধুনিক হাসপাতাল ও উন্নতমানের ল্যাবরেটরি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চট্টগ্রাম ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সালাহউদ্দিন, নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. নায়না নাজির, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফ উদ্দিন মাহমুদ, বিআইটিআইডি হাসপাতালের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ও অধ্যাপক ডা. মাহমুদুর রশিদ, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিনহাজুল আলম, ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন ভূঁইয়া রাফিস।
এ ছাড়া চট্টগ্রাম ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার ডা. সুমন রমন চৌধুরী, কনসালট্যান্ট ডা. মাসুদ করিম, এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. জহিরউদ্দিন মাহমুদ ইলিয়াস, কনসালট্যান্ট ডা. সৌরভ সরকার, ডা. শায়লা কবির, ডা. খোরশেদ আনোয়ার, ডা. শামীম এবং প্রফেসর ডা. তফাজ্জল হোসেন চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোচনায় অংশ নেন।
আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু রোগ শনাক্ত করাই যথেষ্ট নয়; বরং প্রাথমিক পর্যায় থেকে যথাযথ চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের পাশাপাশি হৃদ্‌রোগ, কিডনি, চোখ এবং স্নায়ুর জটিলতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
বৈঠকে চট্টগ্রামের ডায়াবেটিস চিকিৎসাসেবাকে আধুনিক, সমন্বিত ও আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে বিদ্যমান চট্টগ্রাম ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার আধুনিকায়ন, প্রয়োজনীয় বিশেষজ্ঞ জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন, পূর্ণাঙ্গ ডায়াবেটিস ও এন্ডোক্রাইন বিশেষায়িত হাসপাতাল বা ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মানের রেফারেন্স ল্যাবরেটরি গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকরা।
আয়োজকরা জানান, DPEP-এর এ উদ্যোগ শুধু দিবস উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জাতীয় পর্যায়ে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণে কার্যকর ভূমিকা রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য। চট্টগ্রামে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মহলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের চেয়ারপারসন ও DPEP-এর আহ্বায়ক প্রফেসর ডা. শাহরিয়ার আহমদ মিলন অংশগ্রহণকারী অতিথি, অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক ও আলোচকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পেশাগত ব্যস্ততার মধ্যেও জাতীয় স্বার্থ ও সামাজিক দায়বদ্ধতা থেকে যারা আলোচনায় অংশ নিয়েছেন, তাঁদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, গোলটেবিল বৈঠকে উঠে আসা সুপারিশগুলো গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে এবং সংশ্লিষ্ট প্রশাসন ও জাতীয় নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করবে। এসব সুপারিশ বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান, র‍্যাফেল ড্র ও কেক কাটার আয়োজন করা হয়। পরে উপস্থিত অতিথিরা বুফে ডিনারে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ইনসুলিন আবিষ্কারের অন্যতম পথিকৃৎ স্যার ফ্রেডেরিক ব্যান্টিংয়ের জন্মদিন ১৪ নভেম্বরকে কেন্দ্র করে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়।
অনুষ্ঠানটি মডারেশনের দায়িত্ব পালন করেন ইআরএলের সিএমও ডা. তৌহিদুল আনোয়ার মাসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪