1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তানোর নলপুকুরিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত! চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা তানোরে আমণখেতে পোকার আ-ক্রমণ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালটির তত্ত্বাবধায়কসহ ১৫ জন স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন বুলবুল এমপি

নাচোল মানবাধিকার সহ-সভাপতি রামেক হাসপাতালে চিকিৎসাধীন, সুস্থতা কামনা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭২ বার

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

 

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা শাখার সহ-সভাপতি রবিউল আলম টুয়েল গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে হৃদরোগ, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার এই দীর্ঘ অসুস্থতায় সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সুশীল সমাজের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। জানা গেছে, এই প্রবীণ মানবাধিকার নেতা দীর্ঘদিন ধরে হৃদরোগ লিভার এবং কিডনিজনিত মারাত্মক শারীরিক জটিলতায় ভুগছেন।

সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে ১৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার শারীরিক একাধিক জটিলতা থাকায় চিকিৎসকরা অত্যন্ত সতর্কতার সাথে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। রবিউল আলম নাচোলে দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মাধ্যমে নির্যাতিত, বঞ্চিত এবং প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। নাচোল উপজেলা শাখাকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে সহ-সভাপতি হিসেবে তার অবদান প্রশংসনীয়। তার অসুস্থতার খবর পেয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাজশাহী বিভাগীয় প্রতিনিধি এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী ও নাচোল উপজেলা শাখার মানবাধিকার নেতৃবৃন্দ সহ সকল স্তরের মানুষ সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর চিকিৎসা প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে এবং তার সুস্থতার জন্য দেশবাসী ও সহকর্মীদের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১