
স্টাফ রিপোর্টার: আবু রায়হান দুর্গাপুর, রাজশাহী |
২৭ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর গণহত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় দুর্গাপুর দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে ঘোষিত কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা আমির মো. সাইফুল ইসলাম ও সেক্রেটারি মো. শামীম উদ্দিন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীগণ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৮ অক্টোবরের কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ অক্টোবর বিকেল ৪টায় দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠ থেকে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
Leave a Reply