1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

দিনরাত এক করে খাটনি: আমন কাটার কাস্তে তৈরিতে ব্যস্ত নাচোলের এলাইপুরের কামারপল্লী

  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার

মোঃ হেলাল উদ্দিন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

দরজায় কড়া নাড়ছে অগ্রহায়ণের সুবাস। আর মাত্র একটি রাত পার হলেই চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র খ্যাত নাচোল উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আমন ধান কাটার মহা-উৎসব। অগ্রহায়ণের ২/১ দিন আগে থেকেই বরেন্দ্র অঞ্চলের কৃষকদের শুরু হবে টানা ছয় মাসের হাড়ভাঙ্গা খাটুনি ও স্বপ্নের সোনালী ফসল ঘরে তোলার কর্মযজ্ঞ।

এই সোনালী উৎসবকে কেন্দ্র করে নাচোল উপজেলার কামারপল্লীগুলোতে এখন উপচে পড়া ভিড়। মাঠের পাকা ধান কাটতে কাস্তে প্রস্তুত করতে দিনমজুর ও কৃষকেরা ভিড় জমিয়েছেন কামার দোকানগুলোতে। ফলে কামারদের হাঁপর টানা আর হাতুড়ি পেটানোর ‘টুংটাং’ শব্দে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। অর্ডার সময়মতো বুঝিয়ে দিতে দিনরাত এক করে হাড়ভাঙা পরিশ্রম করছেন কামার কারিগরেরা।

নাচোলের এলাইপুর গ্রামের কামারপল্লীর এক কারিগর চন্দন কর্মকার জানান, ধান কাটার মৌসুম শুরু হওয়ায় তাদের কাজের চাপ এখন আকাশচুম্বী। তিনি বলেন, “বর্তমানে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত আয় হচ্ছে।” চন্দন আরও জানান, প্রায় ছয় মাস আগে তাঁর পিতা শ্রীপতি কর্মকার মারা যান। বাবার আকস্মিক মৃত্যুর পর পরিবারের হাল ধরতে এবং পূর্বপুরুষদের এই ঐতিহ্যবাহী পেশাকে টিকিয়ে রাখতে তিনি এই কাজে যোগ দেন। এভাবেই বংশপরম্পরায় তাঁরা এই কর্মকারের কাজ ধরে রেখেছেন।

একই গ্রামের ধানচাষী মাইজুল ইসলাম জানান, ধান কাটার এই পুরো মৌসুমজুড়ে কাস্তের ব্যবহার অপরিসীম। ভালো ও ধারালো কাস্তে ছাড়া দ্রুত ধান কাটা সম্ভব নয়। তাই আগেভাগেই সবাই নিজের পুরোনো কাস্তে শান দিয়ে নিচ্ছেন, আবার অনেকেই নতুন কাস্তে তৈরি করে নিচ্ছেন।

বরেন্দ্র অঞ্চলের এই আমন উৎসব যেমন কৃষকদের মুখে হাসি ফোটায়, তেমনি কামারপল্লীর কারিগরদের জীবনেও নিয়ে আসে অর্থনৈতিক সুদিন। দিনরাত পরিশ্রমের ক্লান্তি ভুলে সোনালী ফসল ঘরে তোলার এই আনন্দে মেতে উঠেছে গোটা নাচোল উপজেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪