1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জে এক রাতের বৃষ্টিতে তলিয়ে গেল কৃষকের ছয় মাসের স্বপ্ন

  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মোঃ হেলাল উদ্দিন

 

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে পাকা আমন ধান নিয়ে দিশেহারা চাষিরা, ধানে পচন ও গো-খাদ্য সংকটের আশঙ্কা

দীর্ঘ ছয় মাসের পরিশ্রম, সার-বীজ-সেচের খরচ আর সোনালি ফসল ঘরে তোলার স্বপ্ন—সবকিছু যেন এক রাতের অসময়ের ভারী বৃষ্টিতে ম্লান হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার পাকা আমন ধান পানিতে তলিয়ে গেছে। কোথাও কেটে রাখা ধান ভিজে জমিতে পড়ে আছে, আবার কোথাও পানিতে ডুবে থাকা ধানে দেখা দিয়েছে পচন ও অঙ্কুরোদ্গমের আশঙ্কা। ফলে নবান্নের আনন্দের বদলে জেলার মাঠে মাঠে এখন কৃষকদের হতাশা আর দুশ্চিন্তা।

কয়েক দিন আগেও জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে ছিল সোনালি আমন ধানের সমারোহ। কৃষক ও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছিলেন ধান কাটার কাজে। দিগন্তজোড়া পাকা ধানের মাঠে বইছিল নবান্নের আগমনী আনন্দ। কিন্তু হঠাৎ অসময়ের বৃষ্টিতে সেই চিত্র পাল্টে গেছে। এক রাতের বৃষ্টিতে কৃষকের ছয় মাসের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক জমি তলিয়ে গেছে। জমিতে কেটে রাখা পাকা ধান পানিতে ভিজে কাদা-মাটির সঙ্গে মিশে গেছে। দীর্ঘ সময় পানিতে ভিজে থাকায় ধানের রং পরিবর্তন হয়ে কালচে হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়েও উদ্বিগ্ন কৃষকরা। কোথাও কোথাও কাটা ধানে অঙ্কুরোদ্গম শুরু হয়েছে বলেও জানিয়েছেন চাষিরা।

শুধু ধান নয়, গবাদিপশুর প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত খড় নিয়েও দেখা দিয়েছে দুশ্চিন্তা। পানিতে ভিজে খড় পচে নষ্ট হলে আগামী দিনগুলোতে গো-খাদ্যের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ জোগাতে অনেকেই এনজিও এবং স্থানীয় মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছেন। ফসল ঘরে তুলে সেই ঋণ পরিশোধের পাশাপাশি সংসারের খরচ মেটানোর পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু ফসল কাটার ঠিক আগমুহূর্তে বৃষ্টিতে সব হিসাব এলোমেলো হয়ে গেছে। এখন ভেজা ধান কীভাবে জমি থেকে তুলে শুকাবেন, তা নিয়েই তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।

এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র শ্রমিক সংকট। কৃষকদের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় বেশি মজুরি দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে সময়মতো ধান উদ্ধার করতে না পারলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে ঋণের কিস্তি পরিশোধের চাপ—সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাঁদের।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা জানান, অসময়ের বৃষ্টিতে মাঠপর্যায়ে পাকা ও আধাপাকা আমন ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন এবং ভিজে যাওয়া ধান উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

কৃষকদের দাবি, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ দ্রুত শেষ করে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সরকারি সহায়তা নিশ্চিত করা হোক। তা না হলে আমন ধানের এই ক্ষতি তাঁদের কৃষি অর্থনীতি ও পারিবারিক জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮