1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

নাচোল মেহমানখানা’-এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২১ বার

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আয়োজনের মধ্য দিয়ে মানবিক উদ্যোগ ‘নাচোল মেহমানখানা’-এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) আয়োজিত এই বর্ষপূর্তি অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

​অনুষ্ঠানে নাচোল মেহমানখানার সভাপতি জনাব কবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​আয়োজকরা জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় এতিম, অসহায়, হতদরিদ্র ও কোরআনের পাখিদের (মাদ্রাসা শিক্ষার্থীদের) জন্য প্রতি মাসের শেষ শুক্রবার একবেলা মানসম্মত খাবারের ব্যবস্থা করা হয়। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই মহতী উদ্যোগে সহযোগিতা করা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া দুপুরে মানসম্মত খাবার পরিবেশনের পর মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ উপহার দেওয়া হয়।

​নাচোল মেহমানখানার মানবিক সেবাসমূহ:
​প্রতি মাসের শেষ শুক্রবার এতিম, অসহায়, হতদরিদ্র ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে একবেলা মানসম্মত খাবার বিতরণ এবং নিজস্ব অর্থায়নে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা।
​পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি।​পবিত্র কোরআন শরিফ বিতরণ। ​অসহায় ও বিপদগ্রস্ত মানুষের আর্থিক সহযোগিতা। ​অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা।​শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ​স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে সার্বিক সহযোগিতা।  ​নিজস্ব অর্থায়নে জরুরি প্রয়োজনে অক্সিজেন সরবরাহ। ​মৃত ব্যক্তির বাড়িতে বিনামূল্যে ডেকোরেটর সামগ্রী ও সেবা প্রদান। ​অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদসহ বিভিন্ন উৎসবে উপহারসামগ্রী বিতরণ।

​আয়োজকরা জানান, মানু মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই অঙ্গীকারকে ধারণ করে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকা এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবার আন্তরিক পরামর্শ, দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯