1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত কোরআন হিফজ সম্পন্নকারী আট শিক্ষার্থীকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার

মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার উদ্যোগে ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী আট শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডের এলকে সিদ্দিকী স্কয়ার অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন হিফজ সম্পন্নকারী ও মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী স্কলার এম হাসিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী, আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুননবী, একেএম ফজলুল হক ও আবদুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।
জান্নাতুল বানাত মাদ্রাসার প্রিন্সিপাল এম তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাফেজ মোশারফ হোসেন।
অনুষ্ঠানে কোরআন হিফজ, অধ্যবসায় ও মেধার স্বীকৃতিস্বরূপ আবদুল্লাহ, জাবিন, মুবাশ্বির, জুবায়ের, উসমান, ইমতিয়াজ, ওয়াসিক ও জান্নাতুল মাওয়াসহ মোট আটজন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পবিত্র আল-কোরআন হিফজ করা মহান আল্লাহর বিশেষ নিয়ামত। কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং হাফেজদের যথাযথ সম্মাননা প্রদানের ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তাঁরা আরও বলেন, সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯