1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

নওগাঁর মহাদেবপুরে সরকারি ভিপি সম্পত্তি দখলের অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার

বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুর মৌজায় সরকারি ‘খ’ গ্যাজেটভুক্ত ভিপি (ভয়স্টেড প্রপার্টি) সম্পত্তি রয়েছে প্রায় ৪০ একর। এর মধ্যে আদালতের নির্দেশ অমান্য করে ১.৯২ একর সরকারি ‘খ’ গ্যাজেটভুক্ত ভিপি (ভয়স্টেড প্রপার্টি) সম্পত্তি দখলের গুরুতর অভিযোগ উঠেছে আব্দুল হামিদ নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শিকারপুর মৌজার ৪৬৯ ও ৩৩৭ নম্বর দাগের ওই সরকারি জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং জমিটির ওপর আদালতের পক্ষ থেকে ‘স্থিতাবস্থা’ (Status Quo) বজায় রাখার স্পষ্ট নির্দেশ রয়েছে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত আব্দুল হামিদ আদালতের সেই নির্দেশকে তোয়াক্কা না করে স্থানীয় পেশিশক্তি ও প্রভাব খাটিয়ে জমিটি নিজের দখলে নিয়েছেন।

​আদালতের আদেশ অমান্য করে সরকারি সম্পদ দখলের বিষয়ে দীর্ঘ ৩০-৩৫ বছরের প্রকৃত লীজগৃহিতার হতাশ।

​তবে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর দাবি, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও পেশিশক্তির জোরে সরকারি জমি দখলের এই ঘটনায় দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় বাসিন্দারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫