1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জে ৭১ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলায় অভিযান চালিয়ে ৭১ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন গোবরাতলা ইউনিয়নের গোকুল লেপথানপুকুর গ্রামের একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন গোকুল লেপথানপুকুর গ্রামের মৃত জুলফিকার ইসলামের ছেলে মো. বায়রুল ইসলাম (২৪) এবং একই এলাকার মৃত শান্ত আলীর ছেলে মো. বিএল আলী (৪০)।

 

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানার এসআই মো. আজাহার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে ৭১ লিটার চোলাইমদ উদ্ধার ও জব্দ করা হয়।

 

সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

 

মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫