1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

গুরুদাসপুরে ৭৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ বার

হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার:

 

নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সজল সরকার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল।

 

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুদাসপুর থানার খুবজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালাকান্দর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সজল সরকারকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

গ্রেপ্তার সজল সরকার গুরুদাসপুর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের চাঁচকৈড় বাজারপাড়ার বাসিন্দা। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো ইয়াবার বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তার হেফাজত থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

 

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার সজল সরকার দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নাটোরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে বিক্রি করে আসছিলেন।

 

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪