1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার
Oplus_131072

মোঃ নাসিম, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের অনুষ্ঠিত  হয়েছে। উপজেলার খেসবা জামে মসজিদ প্রাঙ্গণে আগামী ২১ ও ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার ও শনিবার এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক।

প্রথম দিন: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৩ নম্বর নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন মুফতি রফিকুল ইসলাম কাসেমী। তিনি রাজশাহীর জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের তাফসীর বিভাগের উস্তাদ এবং ভারতের সাহারানপুরের নূর মসজিদের সাবেক খতিব।

দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. আব্দুল জব্বার নূর আল-আমিন।

দ্বিতীয় দিন: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের খোকন।

প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হাফেজ কারী মাওলানা মো. সাইফুদ্দীন। তিনি রাজশাহী মহানগরীর মাজলিসুল মুফাসসিরিনের সদস্য।

দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য পেস করেন কারী মাওলানা আব্দুল মমিন।

এ ছাড়া দুই দিনের মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজসেবক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

আয়োজকরা জানিয়েছেন, মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরামও ওয়াজ ও তাফসীর পেশ করবেন। প্রতিদিন বাদ আসর থেকে মাহফিল শুরু হয়। নারীদের জন্য পৃথক পর্দার ব্যবস্থা ও প্রজেক্টরের মাধ্যমে মাহফিল শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল।
খেসবা যুব সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে দলে দলে মাহফিলে উপস্থিত হয়ে পবিত্র কুরআনের তাফসীর শোনার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯