
মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ উপলক্ষ্যে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৬) বেলা ৩টায় বিদ্যালয়ের সমাবেশ স্থলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
চাঁপাইনবাবগঞ্জের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শবনম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শাহীন সুলতানা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো: মাহবুব হোসেন সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃআশরাফুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ
Leave a Reply