1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি সীতাকুণ্ডে ২০ মেধাবী শিক্ষার্থী পেল সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ চট্টগ্রামে ডায়াবেটিস প্রতিরোধে বিশেষজ্ঞদের গোলটেবিল বৈঠক, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠার দাবি সীতাকুণ্ডে ১১তম নাহার স্কলারশিপের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারী আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বপদে বহাল *প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক*  রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতর্কে ফ্রান্স বিএনপিতে বিভক্তি সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক ক-ল-হে ১ নারীর আ-ত্ম-হ-ত্যা

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার

নিজস্ব প্রতিবেদক :মেহেদী হাসান 

 

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে মোসাঃ আকতারা (৫৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পিয়ারাপুর গ্রামে। নিহত আকতারা ওই গ্রামের মোঃ সমশের আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

 

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে পরিবারটিতে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার (২৩ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নিজ শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা।

 

​ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমল।

 

​নিহতের ছেলে রাশেদ আলী জানান, তার ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে নিহতের কয়েকদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরেই আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

 

​চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১