1. news@anhatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
তানোর নলপুকুরিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত! চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা তানোরে আমণখেতে পোকার আ-ক্রমণ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালটির তত্ত্বাবধায়কসহ ১৫ জন স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন বুলবুল এমপি

দাদীর হাতে বস্তাবন্দী শিশু উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চঞ্চল্য 

  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: মুক্তাফিজুর রহমান জনি 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩ বছর বয়সী এক শিশুকে হাত-পা বেঁধে বস্তাবন্দী করে বিলে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দাদীর বিরুদ্ধে। বুধবার বিকেলে উপজেলার ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামের সিয়াম আলীর ৩ বছরের শিশু সন্তান আইয়ানকে আনুমানিক সন্ধ্যা ৬:৩০ মিনিট দিকে বাটাগ্রাম কলমুগাড়া বিলের ব্রিজের নিচে নিয়ে যান তার দাদী সেমিয়ারা বেগম। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে বস্তায় ভরে কচুরিপানার নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

ঐ সময় বিলের ধারে কয়েকজন রাখাল গরু চরাচ্ছিলেন। ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত খালের দিকে এগিয়ে যান এবং ভাসমান বস্তাটি থেকে জীবিত অবস্থায় শিশু আইয়ানকে উদ্ধার করেন।

পরবর্তীতে রাখালরা স্থানীয়দের জানাই। এবং স্থানীয় রা শিবগঞ্জ থানায় ফোন দিয়ে জানাই খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশুটির পিতা সিয়াম আলীকে আটক করে থানায় নিয়ে গেছে।

ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঠিক কী কারণে আপন দাদী এই নির্মম ঘটনা ঘটাতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫